স্বপ্নে বাদাম দেখার তাবির বাংলায় ব্যাখ্যা


একজন লোক ঘুমের মধ্যে স্বপ্নে দেখলো যে, কিছু কাঠবাদাম তার সামনে পরে আছে। এই স্বপ্নের তাবির কি হতে পারে তা জানতে সে গেলো এক স্বপ্ন বিসারদের কাছে। তার স্বপ্নের তাবীর কি হতে পারে? সেই চিন্তায় সে খুব ভারাক্লান্ত দেখে তাকে তাকে শান্তনা দিয়ে বলা হলো যে,  এই স্বপ্নের তাবীর ভালো। কারন যে কোন বাদাম স্বপ্নে দেখা মূলত তরক্কী ও দেীলতের দলীল। স্বপ্নে বাদাম শুকনো বা তাজা যা-ই হোক না কেন, তার তাবির হলো  প্রদত্ত সম্পদের সাথে সম্পর্কিত। তবে  বাদাম অনেক রকমের হতে পারে, যেমন পেস্তা বাদাম, কাঠবাদাম, চিনা বাদাম, কাজুবাদাম ইত্যাদি হতে পারে ।  এ সব রকম  এর তাবির বা ব্যাখ্যা কিন্তু একই। যে বাদাম পাবে সে ইনশাআল্লাহ ধন সম্পদ বা উন্নতি লাভ করবে।  তবে বাদামটি যদি  বুন্দুক বাদাম হয়, তাহলে তার তাবির হবে, জিনিসের সাথে অর্থাৎ আসবাবপত্রাদির সাথে  সম্পর্কীত । বুন্দুক বা রিধা ফল হলো কাশ্মীরি বাদাম যা মূলত কাশ্মীরে বুন্দুক আর ভারতে রিধা ফল নামেও পরিচিত। বাংলাদেশে একে রিধা বা  রিঠা ফল বা শাবাস ফল বলে। এ ফল দিয়ে অবশ্য জামা কাপড় ও ধোয়া বা পরিষ্কার করা যায়। কারণ তা  সাবানের মতো ফেনা উৎপন্ন করে তাই । অর্থাৎ স্বপ্নের বাদামটি যদি বুন্দুক , রিধা বা রিঠা হয়ে থাকে, তাহলে  সে কোন জিনিস বা আসবাবপত্র পাবে।

No comments

Powered by Blogger.