স্বপ্নে চুল দেখার তাবির বাংলায় ব্যাখ্যা করা হলো
মাথার চুল স্বপ্নে পাকতে দেখলে তার তাবির বিভিন্ন রকম হতে পারে।
যেমন, যদি যুবক বা যুবতী এই স্বপ্ন দেখে তাহলে এর তাবির হলো দীর্ঘায়ু হওয়ার লক্ষণ। আর যদি বৃদ্ধ বা বৃদ্ধা এই স্বপ্ন দেখে তাহলে এর তাবির হলো আখিরাতে যাত্রার লক্ষণ অর্থাৎ মৃত্যুর লক্ষণ। স্বপ্নে চুলে কোন খারাপ কিছু দেখলে তা রোগব্যাধির লক্ষণ। পাকা চুল স্বপ্নে দেখলে ফুজুল খরচ বুঝায়। অর্থাৎ বেহিসাবী খরচ বুঝায়। কখনো মাথার চুল দেখার তাবির রঈসের বা নিজের সম্পদের সাথে সম্পর্কিত। স্বপ্নে কেউ নিজের মাথার চুল মুন্ডন করতে দেখলে এবং তা হজ্ব মওসুম ও হারাম মাসগুলোর মধ্যে (জীলকাদ, জিলহজ্জ, মুহররম, ও রজব মাসকে হারাম মাস বলে) সংঘটিত হতে না দেখলে তার তাবির হবে এই যে , তার নিজের সম্পদ নষ্ট হবে অথবা সে যে রঈসের অথিনস্থ তার সম্পদ নষ্ট হবে। অর্থাৎ সম্পদ হতে মালিকানা পৃথক হবে। একই স্বপ্ন হজ্বে র মাস গুলোতে দেখলে যেমন- শাওয়াল, জীলকাদ ও জিলহ্জ্জ এই তিন মাস গুলোতে দেখলে, তার জন্য মঙ্গল ও কল্যাণ এর কারণ হবে। সে হজ্ব ও করবে। স্বপ্নে কেউ তার মাথার চুল লম্বা হতে দেখলে ও চুলে ক্ষুর বা কাঁচি ইত্যাদি ধারালো কাটার বস্তু লাগাতে দেখলে, সে ইজ্জত ও মহিমান্বিত হবে। তার সুন্দর বিষয় গুলো ফুটে উঠবে । লোকটি হাসেমী হলে লোকদের জীবনের ও সম্পদের মালিক হবে। ব্যবসায়ী হলে সম্পদ বৃদ্ধি পাবে ।কৃষক হলে ফসল বৃদ্ধি পাবে। যদি সে লম্বা ধারালো কিছু লাগাতে না দেখে , তাহলে সে চুলের মাপ অনুযায়ী দুঃখ তাপ সইবে। তার মাথার চুল বাস্তবে কালো আর স্বপ্নে সাদা দেখলে , সমাজে তার সম্ভ্রম সৃষ্টি হবে। চুলের কোন পরিবর্তন তার জীবনধারা পরিবর্তন বুঝাবে । এখন হয়তো ভাবছেন, একটি স্বপ্নের তাবির কি হবে তা কি ভাবে বুঝবেন ।হ্যা, এই জন্যই স্বপ্নের নির্দিষ্ট তাবির কেবল ফিরাসত প্রাপ্ত বিজ্ঞ মোআব্বের গণই দিতে পারেন। তাঁরা স্বপ্ন শুনে ও আল্লাহর তরফ হতে পাওয়া ইলহাম দ্বারা ব্যাখ্যা বর্ণনা করে থাকেন। উপরে উল্লেখ্যিত তাবির গুলো যুগে যুগে বহু মোআব্বের গণের তাবির এর সমষ্টির একাংশ। তাই আপনার তাবির এর মধ্যে মিলতেও পারে ।
No comments